সাইক্লিংয়ে মামলা এবং...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর সাইক্লিংয়ে অ্যাডহক কমিটি গঠন করে সরকার। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল। আর এ মামলার পরিপ্রেক্ষিতে আদালত অ্যাডহক কমিটির ওপর স্থগিতাদেশ দিয়েছেন, যার অর্থ নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের কমিটিই বহাল থাকবে। জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান কাল বলেছেন, ‘সাইক্লিংয়ের অ্যাডহক কমিটিকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। আদালতের স্থগিতাদেশ পাওয়ায় আগের কমিটিই বহাল থাকবে। তবে স্থগিতাদেশের চ্যালেঞ্জ করে আইনগত ব্যবস্থা নেবে এনএসসি।’