সাইক্লিংয়ে ‘সমঝোতার’ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামেই নির্বাচন। কিন্তু কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। সাইক্লিং ফেডারেশনের ‘সমঝোতার’ পরিষদকেই তাই নির্বাচিত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। শুধু সরকার মনোনীত তকমা খসিয়ে ‘নির্বাচিত’ হলেন মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম ইমতিয়াজ খান। যুগ্ম সম্পাদক ফারহাদ জেসমিন ও শফিকুর রহমান। কোষাধ্যক্ষ সাজেদ উল্লাহ। শামীমা সাত্তার, আবদুল কুদ্দুস, জাহিদ চৌধুরী প্রমুখ সদস্য হয়েছেন। ২২ সদস্যের এ কমিটির বেশির ভাগ সদস্যই এসেছেন রাজনৈতিক বিবেচনায় এবং কয়েকজন সম্পাদকের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধব বলে প্রচারণা আছে। গত ২৬ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করা হয়। পরে কেউ আর মনোনয়নপত্র প্রত্যাহারও করেননি, পদসংখ্যার চেয়ে অতিরিক্ত প্রার্থীও ছিল না।