সাইক্লিংয়ে ‘সোনা হাতছাড়া’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের ইতিহাসে সাইক্লিংয়ের প্রথম পদকটাই সোনাও হতে পারত! এমনই আক্ষেপ ঝরল সাইক্লিংয়ের ফেডারেশনের এক কর্মকর্তার কণ্ঠে। তবে শেষমেশ ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট হতে হয়েছে বাংলাদেশকে। খুলনায় কালও সাইক্লিংয়ের সোনা গেছে ভারতের দখলে। ৮০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে ১ ঘণ্টা ৪৪.১১ মিনিট সময় নিয়ে সোনা জিতেছে ভারতের ছেলেরা। ১ ঘণ্টা ৪৫.৫৯ মিনিট সময় নিয়ে রুপাজয়ী পাকিস্তান। ব্রোঞ্জ জেতা বাংলাদেশের চার সাইক্লিস্ট সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৬.৪৪ মিনিট।গত পরশু মেয়েদের ৩০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালের আগে কোরিয়ান কোচ ইয়ান কিম আবারও ৩০ কিলোমিটার রোডরেস করান বলে অভিযোগ ছিল খেলোয়াড়দের। কালও কোচের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলেছেন ক্যাম্প কমান্ড্যান্ট আবদুল কুদ্দুস। বললেন, ‘এই উগ্র মেজাজি কোচের জন্যই আসলে ছেলেরা সোনা জিততে পারেনি। তার প্র্যাকটিসের কোনো পরিকল্পনা নেই। এসব নিয়ে কি ভালো ফল করা যায়?’ তবে মেয়েদের আজকের রোডরেস ম্যাস স্টার্ট নিয়ে আশাবাদী তিনি, ‘কোচের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আমাদের সেরা খেলোয়াড় ফারহানা সুলতানা মাথায় আঘাত পেয়েছেন তবুও আমি আশা করছি আমরা আজ ভালো করব।’