সাইক্লিস্টের শাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ ফেব্রুয়ারি শীতকালীন সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাব। প্রতিযোগিতার সময় বিডি সাইক্লিস্ট দলের তানভীর মোহাম্মদকে ধাক্কা মেরে গুরুতর আহত করেন জেল পুলিশ দলের সাইক্লিস্ট আল আমিন হোসেন। এ ঘটনায় আল অামিনকে জেল পুলিশ দল তাদের সব খেলা থেকে নিষিদ্ধ করেছে। তবে এ বিষয়ে সাইক্লিং ফেডারেশন কিছু জানে না। যোগাযোগ করা হলে ফেডারেশন বলেছে, এই টুর্নামেন্ট ‘বেসরকারি’ আয়োজন। এর দায়দায়িত্ব ফেডারেশনের নয়।