প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক িনর্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের সাইদুর রহমান শামীম ও একুশে টিভির জুনায়েত হোসেন। গতকাল অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে হওয়া ১৬তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে নতুন কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন আনিছুর রহমান পল্টু, রায়হান আল মুঘনি ও আরিফুর রহমান বাবু (সহসভাপতি); এস এম সুমন (যুগ্ম সম্পাদক); এ কে এম আবু সাদাত (অর্থ সম্পাদক); সাঈদ মোহাম্মদ পীতু, অঘোর মণ্ডল, সুব্রত কুমার সাহা, মাজহার উদ্দিন অমি, আরাফাত যুবায়ের ও মিনহাজ উদ্দিন খান (নির্বাহী সদস্য)। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে জুনায়েত হোসেন ও অর্থ সম্পাদক পদে আবু সাদাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।