সাইনার ব্রোঞ্জ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালে ওঠার লড়াইয়ে পারেননি। মহিলা ব্যাডমিন্টনের ব্যক্তিগত এককে ব্রোঞ্জ পারবেন কি না সেটা নিয়ে উৎকণ্ঠা ছিল ভারতবাসীর। সেটিকে আনন্দে রূপ দিয়ে ব্রোঞ্জ জিতলেন সাইনা নেহওয়াল। অবশ্য ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড়। ব্রোঞ্জের লড়াইয়ে প্রতিপক্ষ ছিল তিন নম্বর র‌্যাঙ্কিংধারী চীনের ওয়াং জিন। ২০-১৮ পয়েন্টে যখন এগিয়ে জিন, তখনই হঠাৎ চোট পান তিনি। শুশ্রূষার পর ১ পয়েন্ট নিয়ে জেতেন প্রথম গেমটা। কিন্তু দ্বিতীয় গেমে আর খেলেননি জিন। সাইনাকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়। লন্ডন অলিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক। মহিলা ব্যাডমিন্টনে এটাই ভারতের প্রথম কোনো অলিম্পিক পদক। ওয়েবসাইট, এএফপি।