সাইফ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষ র্যাপিড দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন আবদুল্লাহ আল সাইফ। বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় সাইফ পেয়েছেন ৭ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন মাসুম হোসেন। তিনজন ফিদে মাস্টার ও ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৮৬ প্রতিযোগী টুর্নামেন্টে অংশ নেন।