সাইফুলের বিকল্প খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডান কোচ সাইফুল বারীকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বেশি দিন রাখতে চায় না বাফুফে। এ জন্য খোঁজা হচ্ছে বিকল্প। কাল বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, এ মাসে জাতীয় দলের ব্যাংকক সফরে সাইফুলই কোচ থাকবেন। তবে এরপর তাঁকে আর দায়িত্ব না দিয়ে বিকল্প ব্যবস্থা করার চিন্তাভাবনা করা হচ্ছে। উল্লেখ্য, সাইফুলকে ডিসেম্বরে অনূর্ধ্ব-২৩ দলের শ্রীলঙ্কা সফর পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।