সাইফের উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা মনসুর আলী খান পতৌদি ছিলেন ক্রিকেটার—ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। স্কুলে পড়ার সময় তিনিও ক্রিকেট খেলেছেন। তবে বাবার পথে আর হাঁটা হয়নি সাইফ আলী খানের। বলিউডের এই অভিনেতার সে ইচ্ছা যে ছিল না তা নয়। কিন্তু একজন ক্রিকেটারের যে সহজাত প্রতিভা থাকে, সাইফ মনে করেন সেটি তাঁর ছিল না বলেই ক্রিকেটার হতে পারেননি। সাইফের ভাষায়, ‘আমার বিকাশটা হয়েছে দেরিতে। গুছিয়ে উঠতেই পৌঁছে যাই ত্রিশের ঘরে। ক্রিকেটে শুরুর জন্য তখন বড্ড দেরি হয়ে গেছে।’ সহজাত ক্রিকেটীয় মেধা থাকলে সেটি শুরুতেই সবার নজরে আসত বলেও মনে করেন সাইফ, ‘১০ কিংবা ১১ বছর বয়সেই প্রকৃতিদত্ত ব্যাপারটি বোঝা যেত, মানুষ দেখতে পেত আপনার মেধা আছে। আর দশজনের চেয়ে আলাদা হয়ে উঠতেন। কিন্তু আমার মনে হয় না আমার মধ্যে সেই মেধা ছিল।’ আইএএনএস।