সাউদাম্পটনে বৃষ্টির জয়, সিরিজ ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিক ইংল্যান্ড বা সফরকারী শ্রীলঙ্কা নয়। সাউদাম্পটন টেস্টে জয় পেয়েছেন বৃষ্টি। তবে প্রথম টেস্টে জয় পাওয়ার সুবাদে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতেছে ইংল্যান্ড।আজ সোমবার শেষ ও তৃতীয় টেস্টের ফল—ড্র। এমন একটা ফল যে আসবে, এর নির্ধারক আসলে বৃষ্টি। টেস্টের পাঁচ দিনে খেলা হওয়ার কথা ছিল ৪৫০ ওভার। অথচ বৃষ্টির বাধায় খেলা হলো মাত্র ২৬১ ওভার! জয়ী তো বৃষ্টিই!সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ১৮৪/১০ইংল্যান্ড: প্রথম ইনিংস ৩৭৭/৮ (ডিক্লেয়ার)শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ৩৩৪/৫ফল: ম্যাচ ড্র