সাউদি বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির কারণে ড্র হওয়া ডানেডিন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৪০ রান খরচা করেও কোনো উইকেট পাননি। ব্যর্থতার খেসারতও নগদই দিতে হলো টিম সাউদিকে। আগামী পরশু হ্যামিল্টনে শুরু দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ২৩ বছর বয়সী এই পেসার। তাঁর পরিবর্তে তিন বছরের বেশি সময় পরে দলে ডাক পেয়েছেন মার্ক গিলেস্পি। বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে লেগ স্পিনার তরুণ নেথুলাকেও রাখা হয়েছে ১৪ সদস্যের দলে। নেথুলা আছেন অভিষেকের অপেক্ষায়। এএফপি।