সাও পাওলোতে লাল-সবুজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে লাল-সবুজ পতাকা l ওয়েবসাইট
সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে লাল-সবুজ পতাকা l ওয়েবসাইট

উরুগুয়ে-ইংল্যান্ডে পরশুর ম্যাচটা দেখে থাকলে সুয়ারেজের দ্বিতীয় গোলের পর নিশ্চয়ই আপনি চমকে গেছেন। সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে লাল-সবুজ পতাকা! গ্যালারি-ভর্তি যখন উরুগুয়ের আকাশি-সাদা বা ইংল্যান্ডের লাল-সাদা পতাকা দুলছে, টিভি ক্যামেরা খুঁজে নিল উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা। বিশ্বকাপ দেখতে ব্রাজিলে বেশ কিছু বাংলাদেশি গেছেন, তাঁদেরই কেউ হয়তো সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন একখণ্ড লাল-সবুজ। দেশে যখন ব্রাজিল-আর্জেন্টিনার জোয়ার, তখন সেই সুদূর সাও পাওলোতে নিজেদের পতাকা দেখার অনুভূতি কতটা অসাধারণ, সেটা না বললেও চলছে!