সাও পাওলোর 'টেস্ট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টেস্ট’ পরীক্ষার আগেই একটা জায়গায় ফেল মেরে বসে আছে সাও পাওলোর অ্যারেনা ডি সাও পাওলো। এই স্টেডিয়ামের কাজের ধীরগতি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বিস্তর। শেষমেশ ঠিক হয়েছে, মূল টুর্নামেন্ট শুরুর আগে একটি ‘টেস্ট’ ম্যাচ হবে এখানে। ১৭ বা ১৮ মের সেই ম্যাচে খেলবে ব্রাজিলের দুই ক্লাব করিন্থিয়ান্স ও ফিগুএইরেন্সে। ৪৮ হাজার লোক ধারণক্ষমতার স্টেডিয়ামে বিশ্বকাপ উপলক্ষে অস্থায়ী আসন বসছে আরও ২০ হাজার। কিন্তু কাজ শেষ না হওয়ায় টেস্ট ম্যাচেই ফাঁকা রাখতে হচ্ছে অন্তত ১৮ হাজার আসন! অথচ এ মাঠেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ফিফা মহাসচিব জেরম ভালকে অবশ্য আশাবাদী, শেষ মুহূর্তে ঠিকই প্রস্তুত হয়ে যাবে স্টেডিয়াম। এএফপি।