সাকিব আল হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে করেছিলেন ৬৬ ও ৬৮, উইকেট চারটি। সব মিলিয়েও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান (৪০৭) তাঁর, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (১৫)। তবে শুধু এই রেকর্ডই নয়, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ আরও অনেক কারণেই। সাকিবকে আজ হতে হবে জিয়নকাঠি। যে কাঠির ছোঁয়ায় জেগে উঠবে বাংলাদেশ, পেছনে পড়ে যাবে দুঃসময়।