সাকিব উইন্ডিজ যাচ্ছেন আজই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে আগামী ১১ বা ১২ আগস্ট। তবে সাকিব আল হাসান চলে যাচ্ছেন আজই। ১১ জুলাই থেকে শুরু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন তিনি বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে।
সিপিএলে খেলতে বিসিবির কাছে লম্বা ছুটি চেয়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলে তিনি ওয়েস্ট ইন্ডিজেই যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে। দুই টেস্ট, তিন ওয়ানডে আর একটি টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য মিরপুরে কাল থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দল।