সাকিব একই রকম কিংবা আরও ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে দুটি ম্যাচ খেললেন সাকিব আল হাসান। দুটিই শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালসের বিপক্ষে। দুটি ম্যাচেই সাকিব তাঁর বাঁহাতি স্পিনে নিলেন দুটি করে উইকেট। একই রকম গেল দুই ম্যাচ। আবার একই রকম নয়ও। বরং এ ম্যাচ অনেক ভালো গেছে। পুরো কোটা বোলিং করে ২টি উইকেট পেয়েছেন, আরও কম রানে। দুর্দান্ত ফিল্ডিংয়ে করেছেন একটি রানআউট। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ অধিনায়ককে আরও বেশি অনুপ্রাণিত মনে হয়েছে।পরশু রাজস্থানের করা এই আসরের সবচেয়ে কম ৮১ রান কেকেআর টপকে গেছে ৬.১ ওভার আর ৮ উইকেট হাতে রেখে। এই জয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট কলকাতার।