সাকিব এবং সাকিবের ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টা-র্নি-ং প-য়ে-ন্ট! বাংলাদেশের এই অর্জন আজ আমাকে এত আনন্দ দিয়েছে যে, সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। কী লিখব ঠিক বুঝে উঠতে পারছি না। খুশিতে আমি ম্যাচের টার্নিং পয়েন্টই ভুলে যাচ্ছি!তবে সাকিব আল হাসানের ব্যাটিংটা ভুলতে পারছি না। এখনো চোখের সামনে ভাসছে। সত্যি বলতে কি, এত ভালো ব্যাটিং আমি বহুদিন দেখিনি। দ্রুত উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে এসে দুর্দান্তভাবে বাংলাদেশের ইনিংসটা গড়েছে ও। দারুণ এক সেঞ্চুরি করার পথে তিনটি ফিফটি পার্টনারশিপ করেছে। আসলে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেওয়া ব্যাটিংই করেছে সাকিব।সাকিবের দ্রুত উইকেটে আসাটাকে আমি বলব ‘শাপে বর’। ইনিংসের অষ্টম ওভারেই উইকেটে এসেছে সাকিব। লম্বা সময় ব্যাট করার সুযোগ পেয়েছে ও। আর সাকিব লম্বা সময় ব্যাট করতে পারলে যে কী হয় তার প্রমাণ তো এই ম্যাচেই পেলাম।তবে বাংলাদেশের ইনিংস শেষে স্কোর বোর্ডে ২৪১ রান দেখে ঠিক একটা ভরসা পাচ্ছিলাম না। উইকেট ভালো ছিল। এই রান চেজ করা খুব একটা কঠিন ছিল বলব না। তবে ৮ ওভারের মধ্যে নিউজিল্যান্ডের তিন-তিনটি উইকেট তুলে নিয়ে সুবিধাজনক জায়গায় চলে যায় বাংলাদেশ। বিশেষ করে রস টেলরের আউটে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আর নিউজিল্যান্ডও মনে হয় জয়ের আশাটা ছেড়েই দিয়েছিল। কিন্তু উইলিয়ামসনের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিউইরা। সেটা দাঁড়িয়েওছিল। তবে দলের প্রয়োজনে বল হাতে আবার দাঁড়িয়ে যায় সাকিব। শেষ ব্যাটিং পাওয়ার প্লের দ্বিতীয় ওভারে আবার বল হাতে নিয়ে এলিয়টকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে আরও চাপে ফেলে দেয়। এই আউটটির সঙ্গে অবশ্য রাজ্জাকের নামটিও বলতে হবে। অনেকটা পেছনে দৌড়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছে রাজ্জাক। বাংলাদেশের ম্যাচ জয়ে এই ক্যাচটিরও অবদান কোনো অংশে কম নয়।সবকিছুর পরও ৪৯তম ওভারেও ম্যাচটি পেন্ডুলামের মতো দুলছিল। সেটি বাংলাদেশের দিকে আনল অতিরিক্ত ফিল্ডার নাঈম ইসলামের দুর্দান্ত এক থ্রো। যেটিতে রানআউট হয়ে ফিরে গেছে নাথান ম্যাককালাম। এর পর ৪৯তম ওভারে টাফিকে ফিরিয়ে দিয়ে সাকিব দলকে নিয়ে যায় জয়ের তীরে।