সাকিব ও তামিমকে দায়িত্ব থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে দলের ব্যর্থতার শাস্তি হিসেবে অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালকে আজ সোমবার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল ব্যর্থতায় মোড়ানো। তিন দিনের প্রস্তুত ম্যাচে হার দিয়ে শুরু। এরপর হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকে বাংলাদেশ। সফরের একমাত্র টেস্টে ১৩০ রানে হার। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতেই হেরে সিরিজ হাতছাড়া করে সাকিব আল হাসানের দল। তবে শেষ দুটি ওয়ানডেতে জয় পেয়ে ‘হোয়াইটওয়াশ’ এড়ায় বাংলাদেশ।