সাকিব জেতালেন কলকাতাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচে ডাগ আউটে বসে দেখেছেন দলের পরাজয়। তৃতীয় ম্যাচে একাদশে নেওয়া হলো সাকিব আল হাসানকে, জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। সাত নম্বরে নেমে ব্যাট হাতে মাত্র ৪ রান করলেও ৩ ওভার বোলিং করে ২১ রানে নেন ২ উইকেট। কলকাতা জেতে ৪২ রানে। কাল ইডেন গার্ডেনসে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বল হাতে আরও ক্ষুরধার বিশ্বসেরা অলরাউন্ডার। ৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রানে নিয়েছেন ৩টি মূল্যবান উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে করেছেন ১০ বলে ১৬ রান। ম্যাচসেরার পুরস্কার যেন অবধারিতই ছিল সাকিবের। হয়েছেনও তাই। টসে জিতে ব্যাট করা রাজস্থানের ৫ উইকেটে ১৩১ রান কলকাতা টপকে গেছে ৫ উইকেট হাতে রেখেই।জয়ের লক্ষ্যটা খুব বেশি ছিল না কলকাতার। কিন্তু এ ম্যাচেও শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে খেলা। গম্ভীর (১১), ক্যালিস (৩১) ও বিসলার (২৯) আউটের পর ব্যাটিংয়ে নামেন সাকিব। ৩০ বলে তখন কলকাতার প্রয়োজন ৩৭ রান। বোলিংয়ের পর ব্যাটিংয়েও মুগ্ধতা ছড়াচ্ছিলেন সাকিব। মিড উইকেট দিয়ে আগের বলেই ছক্কা হাঁকিয়েছেন অমিত সিংকে। কিন্তু পরের বলে ক্যাচ তুলে দেন মেনারিয়ার হাতে। সাকিব যখন আউট হয়ে ফিরছেন, কলকাতার প্রয়োজন ৮ বলে ৬ রান। ৩ বলে ৭ রান তুলে বাকি কাজটুকু সহজেই সেরেছেন রায়ান টেন ডয়েচকেট। ওয়েবসাইট।