সাকিব-ঝড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের আইপিএলে এ নিয়ে দ্বিতীয় ম্যাচে উইকেট পেলেন না সাকিব আল হাসান। তবে বোলিংয়ের হতাশা ভুলিয়ে দিয়েছেন ব্যাট হাতে৷ ২ ছক্কা, ৬ চারে ২১ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে মাঠ ছেড়েছেন দল কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে৷ চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার জয়টা ৮ উইকেটে৷ রায়নার ৬৫ রানে চড়ে চেন্নাই করে ১৫৪ রান৷ উথাপ্পা-সাকিব ঝড়ে কলকাতা লক্ষ্যে পৌঁছেছে দুই ওভার বাকি থাকতেই৷ ৩৯ বলে ৬৭ রান করে ম্যাচসেরা উথাপ্পা৷ অন্য ম্যাচে বেঙ্গালুরুকে (১৬০/৬) ৭ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (১৬১/৭)৷ তথ্যসূত্র: ক্রিকইনফো৷