সাকিব ঝড়ের পরও অস্বস্তিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ বলে ৫২ রান। মেরেছেন তিনটি চার, পাঁচটি ছয়ের মার। সাকিব আল হাসানের এই ঝোড়ো ইনিংসের পরও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চাপে বাংলাদেশ।১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান। জয়ের জন্য আরও ২৬ রান। আয়ারল্যান্ডের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই ব্যাটে ঝড় তোলা শুরু করেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। র্যাংকিনের প্রথম ওভার থেকে ১৫ রান তুলে নেন আশরাফুল ও তামিম। ব্যাট হাতে ভালো কিছুর ইঙ্গিত দিলেও আশরাফুল জনস্টনের বলে ফিরে যান ব্যক্তিগত ৭ রানেই। তবে তামিম সেই ঝড় অব্যাহত রেখেছিলেন। তামিম আউট হন ৩৪ রান করে। সাকিব ঝোড়ো গতিতে দলীয় সংগ্রহে যোগ করেন ৫২ রান। সাকিব বিদায় নেওয়ার পর দ্রুত উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে বাংলাদেশ।