সাকিব-তামিম দুজন দুই ঠিকানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে একসঙ্গে খেললেও এবার একে অপরের প্রতিপক্ষই হয়ে যাবেন তামিম ও সাকিব
গত মৌসুমে একসঙ্গে খেললেও এবার একে অপরের প্রতিপক্ষই হয়ে যাবেন তামিম ও সাকিব

গত মৌসুমে ভিক্টোরিয়ার হয়ে এক দলেই খেলেছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু এবার এই দুজন দুপথে চলে গেলেন। লটারির মাধ্যমে নতুন পদ্ধতির দলবদলে সাকিবের ঠিকানা কলাবাগান ক্রীড়াচক্র। তামিম খেলবেন ব্রাদার্স ইউনিয়নে। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম থাকছেন আগের ক্লাব শেখ জামাল ক্লাবেই। ‘এ+’ শ্রেণিভুক্ত অপর ক্রিকেটার নাসির হোসেন লড়বেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে।

‘প্লেয়ার বাই চয়েস’ নামের নতুন এই লটারি পদ্ধতিতেই অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল। সিসিডিএমের তৈরি করা এ+, এ, বি+, বি, সি, ডি ও ই শ্রেণিভুক্ত খেলোয়াড়দের জন্য আলাদাভাবেই লটারি হবে।