সাকিব-তামিম দুজনেই ব্যর্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল পিএসএলে ব্যর্থ একটা দিন গেল দুই বাংলাদেশির। করাচি কিংসের বিপক্ষে ১৬ রান করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসানের রান ১৮। বোলিংয়েও মাত্র ২ ওভার বল করে ১৪ রানে ১ উইকেট পেয়েছেন সাকিব। পেশোয়ার জালমির অন্য ব্যাটসম্যানরাও হতাশার একটা দিন পার করেছেন। ১৭৫ রানে লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পেশোয়ারের রান ১২ ওভারে ৬ উইকেটে মাত্র ৭০। গাজী টিভি।