সাকিব-তামিমের নতুন যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজার সাম্প্রতিকতম চোটই নিশ্চিত করে দিয়েছিল; কাল এল আনুষ্ঠানিক ঘোষণা, দেশের মাটিতে বিশ্বকাপে সাকিব আল হাসানই হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। ডেপুটি হিসেবে সাকিব পাচ্ছেন নতুন একজনকে, বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। শুধু বিশ্বকাপেই নয়, পুরো ২০১১ সালের জন্যই দুজনকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি চোট পাওয়ার পর থেকে অধিনায়কত্বটা মোটামুটি নিয়মিতই করে আসছেন সাকিব, তবে দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব পেলেন এই প্রথম।