সাকিব না পারলেও কেকেআর পেরেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাট হাতে ঠিক আগের দুই ম্যাচের সাকিবকে খুঁজে পাওয়া গেল না। ৫ বলে ১ রান করে ফিরে গেলেন শর্মার বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে। বল হাতে অবশ্য ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট। তবে সাকিব নিষ্প্রভ থাকলেও জয় পেতে কোনো সমস্যাই হয়নি কলকাতার। হায়দরাবাদের ১৬০ রান তাড়া করতে নেমে ইউসুফ পাঠানের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পেঁৗছে যায় কেকেআর। ২২ বলে ৭২ রানের ইনিংস খেলে আউট হয়ে যাওয়ার আগে আইপিএলে দ্রুততম অর্ধশতকের (১৫ বলে) রেকর্ডও গড়েন পাঠান। ওয়েবসাইট।