সাকিব ফিরলেও হারল কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ম্যাচ পর ফিরেই বল হাতে দলকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার নিজের দ্বিতীয় ওভারে দারুণ এক বলে বোকা বানিয়েছিলেন শচীন টেন্ডুলকারকে। মাত্র ২ রান করে বিশ্বসেরা ব্যাটসম্যান স্টাম্পিংয়ের শিকার হলেন। কাল ইডেন গার্ডেনসে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বোলিং সূচনাই করেছিলেন সাকিব। প্রথম ওভারে মাত্র ১ রান দিলেও শেষ পর্যন্ত ৪ ওভারে দিলেন ২৭ রান। টেন্ডুলকারের উইকেটটি হারিয়েই ১৮২ রান করে ২৭ রানে জিতেছে মুম্বাই।অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে ১৫৭ রান করেন হার্শেল গিবস (৬৬*) ও রোহিত শর্মা (১০৯*)। মাত্র ৬০ বলে ১২ চার ও ৫ ছক্কায় নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন রোহিত। জবাবে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করে কলকাতা। সর্বোচ্চ ৭৯ রান করেন জ্যাক ক্যালিস। ব্যাট করতে নামতে হয়নি সাকিবকে। ৭ ম্যাচ পর হারের মুখ দেখা কলকাতা ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। ১৬ পয়েন্ট নিয়ে মুম্বাই উঠে এসেছে তিনে।দিনের অন্য ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষ দল দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ উইকেটে হারিয়ে চার নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। বেন ফিলহেনহসের তোপের মুখে ২৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলা দিল্লি শেষ পর্যন্ত ৫ উইকেটে গড়ে ১১৪ রানের পুঁজি। সর্বোচ্চ যুগেশ নাগর। ১১৫ রানের লক্ষ্য চেন্নাই ছুঁয়ে ফেলে ২৮ বল বাকি থাকতেই। মুরালি বিজয় অপরাজিত থাকেন ৪৮ রানে। এ ছাড়া মাইক হাসি ৩৮ ও সুরেশ রায়না অপরাজিত থাকেন ২৮ রানে। ওয়েবসাইট।