সাকিব-মামুনুলদের ভোট দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পপুলার চয়েস অ্যাওয়ার্ড’—নামে নতুন একটি পুরস্কার চালু করেছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। সমিতির ওয়েবসাইটে (www.bspa.com.bd) ঢুকে চাইলে আপনিও ভোট দিতে পারবেন আপনার পছন্দের খেলোয়াড়কে। যদিও সমিতির জুরিবোর্ড পাঁচ খেলোয়াড়ের একটি তালিকা করে দিয়েছে। এঁরা হলেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ফুটবলার মামুনুল ইসলাম ও গলফার সিদ্দিকুর রহমান। ওয়েবসাইটে ভোট দেওয়ার প্রক্রিয়া কাল আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরস্কারটির পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জেসমিন জামান।