সাকিব-রাজ্জাকের অবনমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৯ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৬২ রান করে চার ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ দশে উঠে এসেছেন ওয়াটসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৪২ রান করে দুই ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন ডুমিনি। একই স্থানে রয়েছেন আরও দুজন গ্রায়েম স্মিথ ও ক্রিস গেইল। ইংল্যান্ডের বিপক্ষে ১১০ বলে ১১৯ রান করে ডেসকাট দিয়েছেন সবচেয়ে বড় বিস্ময়। ১২ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন এই ডাচ মিডল-অর্ডার।এ ছাড়া বীরেন্দের শেবাগ রয়েছেন পাঁচে, শচীন টেন্ডুলকার ১০, অ্যান্ড্রু স্ট্রাউস ১৩, তামিম ইকবাল ২৩, মিসবাহ-উল হক ৩২, ইউনুস খান ৪৪ ও কেভিন ও’ব্রায়েন ৫২তম স্থানে রয়েছেন।দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন গতির ঝড় তুলে ২৪ রানে ৩ উইকেট নিয়ে কাঁপিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে, উঠে এসেছেন র্যাঙ্কিংয়েও। চার ধাপ এগিয়ে এখন চারে অবস্থান করছেন স্টেইন। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ৮ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন মিচেল জনসন। সমান ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন দুই ম্যাচে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি আফ্রিদি।বোলিংয়ে এক ধাপ নেমে ছয়ে গেছেন সাকিব আল হাসান। পাঁচ ধাপ কমে আটে নেমেছেন আবদুর রাজ্জাক।বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে অবনমন হয়েছে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের। এক ধাপ নিচে নেমে বিরাট কোহলি এখন তিনে। ওই এক ধাপ করে অবনমনেই আটে কুমার সাঙ্গাকারা ও দশে টেন্ডুলকারের সঙ্গে যৌথভাবে গৌতম গম্ভীর। জ্যাক ক্যালিস ১৪, ক্রিস গেইল ১৫, রিকি পন্টিং ১৯, জোনাথন ট্রট ২২ ও শহীদ আফ্রিদি ৩৫তম স্থানে রয়েছেন।ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স র্যাঙ্কিংয়ের প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। ওয়েবসাইট।