সাকিব ৬৫ বলে ৩৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখতে দেখতে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের প্রথম মৌসুমটা প্রায় শেষই হয়ে এল। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে উস্টারশায়ারের হয়ে শেষ চার দিনের ম্যাচটি খেলবেন সাসেক্সের বিপক্ষে। তার আগে কাল শুরু হয়েছে মিডলসেক্সের বিপক্ষে চার দিনের ম্যাচ। ৬ নম্বরে ব্যাট করতে নেমে লেগস্পিনার দাউইদ মালানের বলে ওয়াইজ শাহর ক্যাচ হওয়ার আগে ৬৫ বলে চারটি বাউন্ডারিসহ ৩৪ রান করেছেন বাংলাদেশ সহ-অধিনায়ক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উস্টারশায়ারের প্রথম ইনিংসের সংগ্রহ ৭ উইকেটে ২৪৮। ওয়েবসাইট।