সাকিবকে ছাড়াই জিতল কলকাতা
এবার সাকিব আল হাসানকে ছাড়াই জিতল কলকাতা নাইট রাইডার্স। কাল মোহালিতে স্বাগতিক কিংস ইলেভেন পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়েছে দলটি। ষষ্ঠ ম্যাচে কলকাতার এটি তৃতীয় জয়। পাঁচ ম্যাচে পাঞ্জাবের তৃতীয় পরাজয়।লক্ষ্য ছিল মাত্র ১২৫ রানের। ভার্গব ভাটকে ছক্কা মেরে যখন জ্যাক ক্যালিস দলকে জেতালেন, তখনো হাতে ছিল ২১ বল। ২৩ বলে অপরাজিত ৩০ রান করা এই অলরাউন্ডার তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে গড়েছেন ৫৩ রানের জুটি। গম্ভীর অপরাজিত ছিলেন ৬৬ রানে। কলকাতার দুটি উইকেটই নিয়েছেন পিযুষ চাওলা।এর আগে টস জিতে ব্যাট নেওয়া স্বাগতিকেরা করেছিল ৭ উইকেটে ১২৪ রান। সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত ছিলেন একবার চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। এ ছাড়া শন মার্শ করেছেন ৩৩ রান। কলকাতার সুনীল নারাইন ও ব্রেট লি পেয়েছেন ২টি করে উইকেট। দুই ম্যাচ বাইরে থাকার পর কালই আবার দলে সুযোগ পান লি। সাকিব ছাড়া বাদ পড়েছেন রায়ান টেন ডেসকাটও। এই দুজনের পরিবর্তে খেলছেন ব্রেন্ডন ম্যাককালাম ও লি। টানা তিন ম্যাচ খেলার পরই বাদ পড়লেন সাকিব। ওয়েবসাইট।