সাকিবকে টপকে গেলেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন তামিম। ফাইল ছবি
সাকিবকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন তামিম। ফাইল ছবি

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা নিয়ে দুই বন্ধুর লড়াই চলে আসছে বেশ কিছুদিন ধরেই। সাকিব আল হাসান আর তামিম ইকবাল গা ঘেঁষাঘেঁষি করেই এগোচ্ছিলেন। সাকিবের অসুস্থতাজনতি অনুপস্থিতি তামিমকে সুযোগ করে দিয়েছিল এগিয়ে যাওয়ার। এ ম্যাচের আগে সাকিবের চেয়ে ৪৪ রান পেছনে ছিলেন তামিম। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রান করে তামিম টপকে গেছেন সাকিবকে। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক এখন তামিমই।

১২৯ ওয়ানডেতে তিন হাজার ৬৮৮ রান করেছেন সাকিব। ১২৪ ওয়ানডেতে তামিমের রান তিন হাজার ৭০২। ফিফটি করে সাকিবের আরেকটি রেকর্ড ছুঁয়েছেন তামিম। বাংলাদেশের পক্ষে এত দিন সর্বোচ্চ ২৫টি ফিফটি ছিল সাকিবের। এটিও তামিমের ২৫তম ফিফটি।

অবশ্য ফিফটির খানিক পকেই আউট হয়ে গেছেন। সেঞ্চুরি পর্যন্ত এগোতে পারলে সাকিবের আরেকটি রেকর্ড ছুঁয়ে ফেলতেন তামিম। এটি হতো তাঁর পঞ্চম সেঞ্চুরি। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির মালিক সাকিবই।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে তিন হাজার রান আর আছে মোহাম্মদ আশরাফুলের (৩৪৬৮)। দুই হাজার রান আছে আর মাত্র তিনজনের—মুশফিকুর রহিম (২৪৪৭), শাহরিয়ার নাফীস (২২০১) ও হাবিবুল বাশার (২১৬৮)।