সাকিবকে নিয়েই মাঠে কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না চেন্নাই সুপার কিংসের। চেন্নাইয়ের মাটিতে অনুষ্ঠিত স্নায়ুক্ষয়ী ফাইনালে চেন্নাইকে আজ রাতে ৫ উইকেটে হারিয়ে এবারের আইপিএল শিরোপা জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯০ রান তোলে চেন্নাই সুপার কিংস। জবাবে বিসলা ও জ্যাক ক্যালিসের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে দুই বল বাকি থাকতে জয়ের দেখা পায় কলকাতা।শিরোপা নির্ধারণী লড়াই। স্নায়ুক্ষয়ী আবহ না থাকলে হয়! আইপিএলের ফাইনালে দেখা মিলল সত্যিকারের ফাইনালের উত্তেজনা। ম্যাচ একবার এদিকে তো পরক্ষণেই মনে হয় ওদিকে। শেষ পর্যন্ত জয় হয়েছে কলকাতার।এবারই প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে উঠেছিল কলকাতা। উপলক্ষ্যটার পূর্ণতা দিতে এতটুকু ভুল করেনি গৌতম গম্ভীরের দল। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইয়ের ছিল এটা চতুর্থ ফাইনাল।২০১০ ও ২০১১ সালের শিরোপা জয়ী চেন্নাইয়ে শুরুটা আজ চ্যাম্পিয়নের মতোই হয়েছিল। ধোনির প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন ব্যাটসম্যানরা। মাইক হাসি ও মুরালি বিজয়ের উদ্বোধনী জুটিতে আসে ৮৭ রান। ভাটিয়ার বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিজয় (৪২)। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান হাসি সাজঘরে ফেরার আগে করেন ৫৪ রান। দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন সুরেশ রায়না। সঙ্গে অধিনায়ক ধোনির অপরাজিত ১৪ রান। সব মিলিয়ে ৩ উইকেটে ১৯০ রান—সংগ্রহটা বেশ মজবুতই ছিল চেন্নাইয়ের।বাস্তবতা হলো, মজবুত সংগ্রহের পরও হেরেছে চেন্নাই। কারণ মানবিন্দর বিসলা ও জ্যাক ক্যালিস। চেন্নাইয়ের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নে শুরুতে থেকেই আঘাত করতে থাকেন কলকাতার উদ্বোধনী এই ব্যাটসম্যান। সাজঘরে ফেরার আগে বিসলা ৪৮ বলে করেন ৮৯ রান। এর মধ্যে রয়েছে ৮টি চার ও ৫টি ছয়ের মার।কলকাতার জয়ে জ্যাক ক্যালিসের অবদানটাও বিশেষভাবে উল্লেখ না করলেই নয়। বিসলার বিদায়ের পর ম্যাচে হাল ধরে রেখেছিলেন তিনিই। আউট হওয়ার আগে ৪৯ বলে ৬৯ রান করেন এই ব্যাটসম্যান।এ ম্যাচে বল হাতে একটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ব্যাট হাতে বিশ্বের সেরা এই অলরাউন্ডার করেন ‘মহামূল্যবান’ ১১ রান।