সাকিবকে মেহরাবের ‘উপহার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবির লেভেল-১ কোচিং কোর্সের কাল ছিল শেষ দিন। ক্লাসরুম থেকে বেরিয়ে একাডেমি মাঠে এসেই কোর্সে অংশ নেওয়া কোচদের দলটা যেন আকাশের চাঁদ পেল হাতে। সাকিব আল হাসান! সবাই পাশে দাঁড়িয়ে গেল সারি বেঁধে। শুরু হলো ছবি তোলার উৎসব। হাততালিও দিলেন সবাই। সাকিবের মুখে বিব্রত হাসি। হাততালির কারণ জানা গেল একটু পর। জানালেন কোচিং কোর্সে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন, ‘ওকে (সাকিব) নিয়ে আমরা গর্ব করি। আমরা যাঁরা আগে ক্রিকেট খেলেছি, সেই অর্থে সাকিবকে কিছুই দিতে পারিনি। তাই ভাবলাম কোচ হওয়ার পর প্রথম দিনই ওকে কিছু দেই। সেজন্যই হাততালি দেওয়া।’