সাকিবকে সরিয়ে হাফিজ
টেস্ট অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব হারিয়েছেন আগেই। এবার ওয়ানডে র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানও হাতছাড়া হলো সাকিব আল হাসানের। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠে গেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। গত এশিয়া কাপের পারফম্যান্স শীর্ষে তুলেছিল সাকিবকে। কিন্তু এশিয়া কাপের পর আর কোনো ওয়ানডে খেলা হয়নি সাকিবের। গত বছর সব মিলিয়ে ওয়ানডে ম্যাচই খেলতে পেরেছেন মাত্র ওই চারটি। এশিয়া কাপের পর হাফিজ খেলেছেন ১১টি ওয়ানডে। ধারাবাহিক পারফরম্যান্সে অবশেষে টপকেই গেলেন সাকিবকে। সর্বশেষ র্যা ঙ্কিংয়ে হাফিজের রেটিং পয়েন্ট ৪২৮, সাকিবের ৪২৬।২০০৯-এর ২১ জানুয়ারি প্রথমবার ওয়ানডে র্যা ঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। সেটি ধরে রাখেন টানা দুই বছরেরও বেশি সময়। ২০১১ বিশ্বকাপের পরপর অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের পারফরম্যান্সে সাকিবকে টপকে যান শেন ওয়াটসন। ওই বছরই অক্টোবরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পারফরম্যান্সে শীর্ষস্থান কেড়ে নেন সাকিব। গত মার্চে সাকিবকে আবার দুইয়ে ঠেলে একে ওঠেন ওয়াটসন। এক মাস পরই আবার চূড়ায় উঠে যান সাকিব। এই দুজনের লড়াইয়ের ফাঁকে নীরবে এগিয়ে এবার প্রথমবার শীর্ষে উঠলেন হাফিজ। গত আগস্টে ওয়ানডে বোলারদের র্যা ঙ্কিংয়েও শীর্ষে উঠেছিলেন ‘প্রফেসর’। এখন আছেন দুইয়ে। অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ে তিনে ওয়াটসন (৩৯৫), চারে অ্যাঞ্জেলো ম্যাথুস (৩২৫), পাঁচে শহীদ আফ্রিদি (৩১৬)।ব্যাটসম্যান-বোলারদের র্যা ঙ্কিংয়ে সেরা দশে ঢুকতে পারেননি নতুন কেউ। তবে বোলারদের র্যা ঙ্কিংয়ে জায়গা অদল-বদল হয়েছে মরনে মরকেল ও রবিচন্দ্রন অশ্বিনের। পাঁচ থেকে সাতে নেমেছেন অশ্বিন। সেরা পাঁচ সাঈদ আজমল, হাফিজ, সুনীল নারাইন, লনওয়াবো সতসোবে ও মরকেল। ব্যাটসম্যানদের সেরা পাঁচ হাশিম আমলা, এ বি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও জোনাথন ট্রট।