সাকিবদের টাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ৩ ওভারে মাত্র ১০ রান। শেষ ওভারটা করার জন্য লিস্টারশায়ার অধিনায়ক জস কব তাই আস্থা রাখলেন সাকিব আল হাসানের ওপরই। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারলেন না সাকিব। বাংলাদেশি বাঁহাতি স্পিনারের ওভার থেকে ১২ রান তুলে পরশু ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি ম্যাচটা টাই করেছে ল্যাঙ্কাশায়ার। প্রথম ৪ বলে ৮ রান দিয়ে ফেলা সাকিব পঞ্চম বলে গ্যারেথ ক্রসকে আউট করলে সমীকরণ দাঁড়ায় ১ বলে ৫ রান। কিউই পেসার মিচেল ম্যাকলেনাগন শেষ বলে চার মেরে দিলে টাই হয়ে যায় ম্যাচ। এই টাইয়ে সাকিবদের কোয়ার্টার ফাইনালে ওঠা কঠিন হয়ে গেল। শেষ তিন ম্যাচে এখন জিততেই হবে লিস্টারশায়ারকে, যার প্রথমটি আজ ডারহামের বিপক্ষে। প্রথমে ব্যাট করে লিস্টার করেছিল ৯ উইকেটে ১৩৯ রান, যাতে সাকিবের অবদান ২৩ (১৬ বলে, ৪ চার)। তথ্যসূত্র: ক্রিকইনফো।