সাকিবদের ম্যাচে বৃষ্টি-বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বৃষ্টিতে ইডেন সারা দিনই ঢাকা থাকল কাভারে৷ ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগেই তাই পরিত্যক্ত হলো কালকের খেলা৷ কলকাতা নাইট রাইডার্স আর কিংস ইলেভেন পাঞ্জাবের কোয়ালিফাইয়ার ম্যাচটি তাই হবে আজ, বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়৷ ওয়েবসাইট৷

আজও বৃষ্টি হলে নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভারের খেলার চেষ্টা করা হবে৷ সেটাও সম্ভব না হলে হবে সুপার ওভার৷ সুপার ওভার শুরুর সর্বশেষ সময় বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিট৷ সুপার ওভারও সম্ভব না হলে প্রাথমিক পর্বে বেশি ম্যাচ জেতায় ফাইনালে উঠে যাবে কিংস ইলেভেন৷ ম্যাচ না খেলেই হারার সম্ভাবনা সাকিবদের যথেষ্টই আছে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও বজ্রবৃষ্টি হওয়ার কথা কলকাতায়!