সাকিবদের হারালেন অলরাউন্ডার মেহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ বলে করেছেন ১৫ রান। আর বল হাতে ৪ ওভারে উইকেটশূন্য সাকিব আল হাসান রান দিয়েছেন ৩৪। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে কাল কেপটাউনে অকল্যান্ডের বিপক্ষে সাকিবের মতোই নিষ্প্রভ ছিল তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও। ২ ওভার ২ বল বাকি থাকতেই ম্যাচ হেরেছে ৭ উইকেটে। টস জিতে ব্যাটিংয়ে নেমে কলকাতা অধিনায়ক গম্ভীরকে হারিয়ে তুলেছিল ৭২ রান। এরপর একটা ছোটখাটো মড়ক লাগে ইনিংসে। ৭২/১ থেকে কলকাতা হয়ে যায় ৭২/৪! ছয়ে ব্যাটিংয়ে আসা সাকিবের ১৫ রানের ইনিংসটি বাউন্ডারিশূন্য। ম্যাককালামের ৩৫ বলে ৪০ রান এবং ওপেনার বিসলার ২৪ বলে ৩৮ রানের সুবাদে ৬ উইকেটে কলকাতা করে ১৩৭ রান।১৬ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার আজহার মেহমুদ ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। ৩টি চার ও ২টি ছয়ে ৪২ বলে অপরাজিত ৫১ করেন মেহমুদ। ম্যাচ সেরাও হয়েছেন অকল্যান্ডের (১৩৯/৩) পাকিস্তানি এই অলরাউন্ডার। ক্রিকইনফো।