সাকিববিহীন কলকাতার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার ম্যাচ পর কাল আবার কলকাতা নাইট রাইডার্স বসিয়ে রাখে সাকিব আল হাসানকে। তবে সাকিবকে ছাড়াই জয় পেয়েছে কলকাতা। অধিনায়ক গৌতম গম্ভীরের ব্যাটে চড়ে কলকাতা পয়েন্ট তালিকার শীর্ষ দল কিংস একাদশ পাঞ্জাবকে হারিয়েছে ৯ উইকেটে।
পাঞ্জাবের দুই রান মেশিন গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলার কাল ব্যর্থ। বীরেন্দর শেবাগের ৫০ বলে ৭২ রানের ইনিংসের পরও তাই প্রীতি জিনতার দল ৮ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১৪৯ রান। কলকাতা উদ্বোধনী জুটিতে মাত্র ৭ ওভারেই করে ফেলে ৬৮ রান। ৪৫ বলে অপরাজিত ৬৩ রান করে ম্যাচসেরা গৌতম গম্ভীর। তথ্যসূত্র: ক্রিকইনফো৷