সাকিববিহীন কলকাতার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ ওভারে প্রয়োজন ৬৩। সমীকরণটাকে ২ ওভারে ২৬ রানে নামিয়ে এনেছিল ভেনু গোপাল ও নাগারের সপ্তম উইকেটজুটি। ১৯তম ওভারে ছয়টিই ইয়র্কার, দুটি রান আউট আর ২ রান। ব্রেট লির ওভারটিই অনেকটা নিশ্চিত করে দিল কলকাতা নাইট রাইডার্সের জয়। দিল্লি ডেয়ারডেভিলসকে (১৩১/৯) ১৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠল কলকাতা (১৪৮/৭)। চার ম্যাচ খেলার পর কাল একাদশের বাইরে ছিলেন সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে ৭ উইকেট নিলেও সর্বশেষ ম্যাচে ২.১ ওভারে ২৯ রানে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশ অধিনায়ক। ওই পারফরম্যান্সের ভূমিকা তো আছেই, তবে বাদ পড়ার মূল কারণ উইকেট। সিমিং উইকেটে সাকিবের বদলে নেওয়া হয়েছিল পেস বোলিং অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটকে। ওয়েবসাইট।