সাকিববিহীন কলকাতার জয়
টানা দ্বিতীয় ম্যাচে বাইরে বসে থাকলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্স জিতেছে ৮ উইকেটে। ওয়েবসাইট।পাঞ্জাবের ৬ উইকেটে করা ১১৯ রান কলকাতা টপকে গেছে ১৬ বল বাকি থাকতেই। দলীয় ৫ রানে ক্যালিস এবং ৩৫ রানে মরগান ফিরে গেলেও দলকে সহজ জয় পাইয়ে দিয়েছে অধিনায়ক গৌতম গম্ভীর (৪৫*) ও মনোজ তিওয়ারির (৩৪*) ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি। ম্যাচসেরা ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ইকবাল আব্দুলাহ। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন দিনেশ কার্তিক। দিনের প্রথম ম্যাচে বীরেন্দর শেবাগের দুর্দান্ত ইনিংসে কোচি টাস্কার্সকে ৩৮ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ব্যাটিং-দুরূহ উইকেটে বাকি ব্যাটসম্যানরা সংগ্রাম করলেও শেবাগ ৪৭ বলে করেছেন ৮০ রান, শেষ ১৫ বলে ৪৭। চার মেরেছেন ৮টি, ছক্কা ৫টি। দিল্লির ৭ উইকেটে ১৫৭ রানের জবাবে ১৮.৫ ওভারে ১১৯ রানেই শেষ হয়ে গেছে কোচি।