সাকিববিহীন কলকাতার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ম্যাচে ৩০ রান, বল হাতে রান কম দিলেও উইকেট মাত্র ১টি। কলকাতা নাইট রাইডার্সের একাদশে কাল তাই জায়গা হলো না সাকিব আল হাসানের। তাঁর জায়গায় সুযোগ পেয়ে ব্র্যাড হাডিন করলেন ২৭ বলে ৪২। সঙ্গে জ্যাক ক্যালিসের (৪৭ বলে ৬৪*) ও গৌতম গম্ভীরের (৩১ বলে ৫৫*) দারুণ দুটি ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৯ উইকেটে হারিয়েছে কলকাতা। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু করেছিল ১৬৯। এই জয়ে সেমিফাইনালের আশা কিছুটা হলেও বেঁচে থাকল কলকাতার। ওয়েবসাইট।