সাকিবের অলরাউন্ড নৈপুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো আইপিএলটাই তামিম ইকবালের কাটল ড্রেসিংরুমে বসে। কাল শেষ ম্যাচেও মাঠে নামা হলো না তাঁর। তাঁর দল পুনে ওয়ারিয়র্সও হার-ভাগ্য বদলাতে পারেনি। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে পুনেকে ৩৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে গ্রুপপর্ব শেষ করার বিষয়টি নিশ্চিত হয়েছে কলকাতার। কলকাতার শুরুটা হয়েছিল ধীরগতিতে। তার পরও কলকাতা ৪ উইকেটে ১৩৬ রানের জুটি গড়ে মূলত সাকিবের ৩০ বলে ৪২ রানের ইনিংসে চড়ে। এ ছাড়া ম্যাককালাম করেন ৪১ রান। পরে বল হাতেও দারুণ করেছেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। ১৩৭ রানের লক্ষ্যে ৮ উইকেটে ১০২ রান করতে পারে পুনে। ম্যাচসেরার পুরস্কারে তাই সাকিবই ছিলেন একক দাবিদার।দিনের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে ৬ উইকেটে একই সঙ্গে তিনটি বিষয় নিশ্চিত করে দিল্লি ডেয়ারডেভিলস। নিজেদের শীর্ষস্থান, পাঞ্জাবের বিদায় এবং তৃতীয় দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসের কোয়ালিফাইং রাউন্ডে যাওয়া। মরনে মরকেল ও উমেশ যাদবের তোপের মুখে ২০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলা পাঞ্জাব ৮ উইকেটে করে ১৪১ রান। মরকেল ২০ রানে ৪ উইকেট নিলেও ম্যাচসেরা ১৯ রানে ৩ উইকেট নেওয়া উমেশ। ওপেনার ডেভিড ওয়ার্নারের ১০টি চার ও ৪টি ছক্কায় ৪৪ বলে ৭৯ রানের ইনিংসের ১৮.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ওয়েবসাইট।