সাকিবের আজ অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সিডনিতে আজই অস্ত্রোপচারের টেবিলে উঠবেন সাকিব আল হাসান। শিনবোনের চোট সারাতে তাঁর ডান পায়ের পেশিতে স্থানীয় সময় দুপুরের দিকে এই অস্ত্রোপচার করবেন ডা. সুলিভান। তবে অস্ত্রোপচার সিডনির কোন হাসপাতালে হবে, সেটি কাল নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী।অস্ত্রোপচারের দুই দিন পর সাকিবের পায়ের অবস্থা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকেরা। সব ঠিক থাকলে আগামী ৬ মার্চ দেশে ফিরবেন তিনি। শিনবোনের এই চোটের কারণে শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না সাকিবের। অনিশ্চিত এপ্রিলের জিম্বাবুয়ে সফরও। অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হতে ছয় সপ্তাহ সময় লাগার কথা।