সাকিবের আরেকটি সেঞ্চুরি
এর আগে একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন চারটি। আজ বৃহস্পতিবার আরেকটি সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশের এ অধিনায়ক খেলেছেন ১০৬ রানের এক নজরকাড়া ইনিংস।আরেকটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব—এর চেয়েও তাৎপর্যপূর্ণ হলো, এই সেঞ্চুরিই লড়াইয়ের রসদ জুগিয়েছে বাংলাদেশকে। শুরু থেকেই যেভাবে উইকেট পড়ছিল, তাতে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যেতে পারত অনেক আগেই। কিন্তু একপ্রান্ত আগলে রেখে তা হতে দেননি এই ব্যাটসম্যান।সাকিব যখন ব্যাট করতে আসেন, তখন দলীয় সংগ্রহ ৪৪ রান। ততক্ষণে বিদায় নিয়েছেন শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী ও রকিবুল ইসলাম। এ ভঙ্গুর অবস্থান থেকে দলকে শক্ত অবস্থানে দাঁড় করান সাকিব। ৬০ বলে করেন হাফ সেঞ্চুরি, আর সেঞ্চুরি পূর্ণ করেন ১০৮ বলে। এ পথে বাংলাদেশের অধিনায়ক হেঁকেছেন ১১টি চার ও একটি ছয়।ইনিংসটা আরও বড় হতে পারত সাকিবের, হতে পারত বাংলাদেশেরও। কিন্তু ব্যক্তিগত ১০৬ রানের ডেনিয়েল ভেট্টোরির বল আলতো করে তুলে দিয়েছিলেন, ধরা পড়েছেন ভেট্টোরির হাতেই। সাকিব ফিরে যাওয়ার সময় দলীয় রান ছিল ২১৬। এখান থেকে ২৪১ রানে যেতেই অলআউট বাংলাদেশ।