সাকিবের এক লাফে নয় ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলিংয়ে পেয়েছেন দুই ইনিংসে সাত উইকেট, এক লাফে তাই এগিয়েছেন নয় ধাপ। আর ব্যাটিংটা খুব বেশি ভালো হয়নি (দুই ইনিংসেই ১৭ রান করে), অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তাই এগিয়েছেন এক ধাপ। চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে এখন ১৫ নম্বরে সাকিব আল হাসান, আর মিচেল জনসনকে পাঁচে ঠেলে দিয়ে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে।সাকিবের চেয়ে অনেক পেছনে, তবে দুই ইনিংসে ৪৪ ও ১০১ রান করে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন অবশ্য মুশফিকুর রহিম। দশ ধাপ এগিয়ে তিনি এখন ৪৪-এ। চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সে নয় ধাপ এগিয়েছেন ভারতের ইশান্ত শর্মাও, তবে তিনি আছেন সাকিবের ঠিক পেছনে। বোলিংয়ে আগের মতোই শীর্ষ তিনে আছেন ডেল স্টেইন, মিচেল জনসন ও মোহাম্মদ আসিফ। শীর্ষ তিন অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরি ও গ্রায়েম সোয়ান। ওয়েবসাইট।