সাকিবের ওই আউট নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওটা কী শট খেললেন?’ প্রশ্ন শুনে চেহারায় এমন একটা ভাব আনলেন, যেন উত্তরটা সাকিব আল হাসানের নিজেরও জানা নেই। মুখে শুধু বললেন, ‘মুশফিক ভাই বলবেন এসব নিয়ে...।’ পরে সংবাদ সম্মেলনে সাকিবের অদ্ভুতুড়ে শট খেলে আউট হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এ নিয়ে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামিও। প্রশ্নোত্তর পর্বের ওই অংশগুলো আলাদা করে তুলে ধরা হলো এখানে— অপর প্রান্তে দাঁড়িয়ে সাকিবকে ওভাবে আউট হতে দেখাটা আপনার জন্য কতটা হতাশার ছিল?মুশফিক: আজকের (গতকাল) দিনের মূল টার্নিং পয়েন্ট সাকিবের আউট। ও (সাকিব) যে খুব বাজে শট খেলেছে, সেটি ও নিজেও জানে।  সাকিব যেভাবে আউট হয়েছেন, টেস্ট ক্রিকেটে এ রকম শট আপনি আগে দেখেছেন?মুশফিক: টেস্ট ক্রিকেটে এমন শট হয়তো দেখিনি। তবে ওয়ানডেতে অনেক ধরনের শটই দেখেছি। ব্যাটিং কিন্তু বোলিংয়ের মতো না যে, আপনি এক স্পেলে খারাপ করলেন দ্বিতীয় বা তৃতীয় স্পেলে ফিরে ভালো করার সুযোগ পেলেন। ব্যাটিং এক বলের খেলা। একটা মিস জাজমেন্ট বা একটা বাজে শট খেললেই আপনি আউট। আজকের দিনে বোধ হয় সাকিবের আউটটাই ছিল টার্নিং পয়েন্ট। ও নিজেও সেটা জানে। আশা করি, ভবিষ্যতে এটি আর করবে না। টেস্ট ক্রিকেটে সাকিবের এমন ইম্প্রোভাইজ করে খেলার দরকার ছিল কি?মুশফিক: না তো অবশ্যই...। যেটা বললাম, ও খুবই পরিণত একজন খেলোয়াড়। ওর কাছ থেকে এমন একটা শট আসা আসলেই বোকামি। আমার মনে হয়, চা-বিরতির পর যদি ও থাকত বা আমি থাকতাম, তাহলে ও ওর স্বাভাবিক শট খেলতে পারত। আপনার সঙ্গে আমি একমত, যেহেতু আমরা ব্যাকফুটে সে ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হয়ে খেলা উচিত ছিল। ও সেটি পারেনি, আশা করি, ভবিষ্যতে এমন হবে না।এবার ড্যারেন স্যামি— সাকিবের আউটটি নিয়ে কী বলবেন?ড্যারেন স্যামি: সাকিবের আউটটা ছিল খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তাদের অধিনায়কের ভালো একটা জুটি হচ্ছিল। বলতে পারব না উইকেটটা যে বিলিয়েই দিয়ে এল কিনা (হাসি)। তবে আমাদের জন্য এতে ভালোই হয়েছে। বিশু বলছে যে বলটাও নাকি ভালো ছিল (হাসি)। সাকিব যে শট খেলে আউট হলেন ওটা আসলে কী শট ছিল? এ রকম শট কি আগে দেখেছেন?স্যামি: হ্যাঁ, আমার বলের বিপক্ষেই এ রকম শট কয়েকবার দেখেছি। মনে আছে ২০০৯-এ সেন্ট ভিনসেন্টে ওরা (বাংলাদেশ) প্রথম টেস্ট জিতল, বেশ কয়েকবার এভাবে খেলতে চেয়েছিল সে। তবে আজ তার ভাগ্য ভালো ছিল না। আমার জন্য অবশ্য ব্যাপারটা আনন্দের।