সাকিবের কলকাতার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল আর হার নয়। দুর্দান্ত বোলিংয়ের হাসিটা কাল ম্যাচ শেষেও মুখে থাকল সাকিব আল হাসানের। তাঁর দল কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসকে । রাজস্থানের বিপক্ষে আগের ম্যাচে ১৭০ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ১২১ করার পরও কলকাতা হেরে যায় নাটকীয়ভাবে। সাকিবদের দুর্দান্ত বোলিংয়ের মুখে কাল দিল্লি করে ১৬০ রান। উইকেট ১টি হলেও সাকিব ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৩। ১৬১ রানের টার্গেট তাড়া করতে উথাপ্পা-গম্ভীরের উদ্বোধনী জুটিতেই উঠে যায় ১০৬ রান। ৪৭ করে উথাপ্পা আউট হওয়ার পর মনীষ পান্ডেকে নিয়ে গম্ভীর দলকে নিয়ে যান ১৫১ পর্যন্ত। বাকি কাজটুকু পান্ডে-ক্যালিস সেরেছেন ১০ বল বাকি থাকতেই। ৫৬ বলে ৬৯ করে ম্যাচসেরা গম্ভীর। তথ্যসূত্র: ক্রিকইনফো।