সাকিবের কুইজ চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব নিয়ে জোর লড়াই চলছে দুজনের। আপাতত সেরা সাকিব আল হাসান, টেস্ট-ওয়ানডে দুটোতেই র‌্যাঙ্কিং শীর্ষে। জ্যাক ক্যালিস টেস্টে দুইয়ে, ওয়ানডেতে পাঁচে। তবে মাঠের বাইরের ‘ক্রিকেট লড়াইয়ে’ অল্পের জন্য পেরে উঠলেন না সাকিব। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের মধ্যে একটি ক্রিকেট কুইজের আয়োজন করেছিলেন কোচ ট্রেভর বেলিস। সাকিব হয়েছেন দ্বিতীয়, আধা পয়েন্টের ব্যবধানে জিতে গেছেন ক্যালিস!টিম স্পিরিট বাড়ানোর অংশ হিসেবে কলকাতার অস্ট্রেলিয়ান কোচ এই আয়োজন করেছিলেন গত ৭ এপ্রিল রাতে, জয়পুরে। প্রশ্ন শুধুু ক্রিকেট নিয়েই ছিল না, ছিল মজার একটি পর্বও। দুই পায়ের মাঝে একটি মুদ্রা নিয়ে ২ মিটার এগিয়ে কয়েনটি একটি গ্লাসে ফেলতে হয়েছে সবাইকে। ব্যাটে-বলে সাকিব মুগ্ধতা ছড়ান নিয়মিতই, ক্রিকেট-জ্ঞানেও এত সমৃদ্ধ, কজনই বা জানতেন! ওয়েবসাইট।