সাকিবের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ফ্রেমে আফগানিস্তানকে ৭২ রানে গুঁড়িয়ে দেওয়ার দুই নায়ক রাজ্জাক ও সাকিব। উদ্যাপনের উপলক্ষ অবশ্য রাজ্জাক। এশিয়া কাপে বাংলাদেশকে হারানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সামিউল্লাহ শেনোয়ারির। সেই শেনোয়ারির উইকেট বলেই হয়তো রাজ্জাক-সাকিবের আনন্দটা বেশি । প্রথম আলো

দল জিতেছে। উড়িয়ে দেওয়া গেছে আফগানিস্তানকে ঘিরে জমে থাকা অস্বস্তি। তবে ম্যাচসেরা সাকিব আল হাসান দিন শেষে হোটেলে ফিরেছেন কিছুটা অস্বস্তি নিয়েই। দলের জয়ের দিনে যে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেছেন বাংলাদেশের অলরাউন্ডার। যাঁর সঙ্গে ঝামেলায় জড়ানোর শাস্তি পেয়েছেন সাকিব, সেই আফগান ক্রিকেটার দওলত জাদরানের ম্যাচ ফির অর্ধেকও কেটে নেওয়া হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২.৪ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে দুজনকেই অভিযুক্ত করা হয়েছে।
ঘটনাটা ঘটেছিল বাংলাদেশ ইনিংসের নবম ওভারে। চতুর্থ বলটির ফলো থ্রুতে সাকিবের শরীরে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন দওলত। আফগান পেসারকে পাল্টা ধাক্কা দিয়েই জবাবটা দেন সাকিব। ম্যাচ শেষে দুজনই দোষ স্বীকার করে নেওয়াতেই শুনানি ছাড়াই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।