সাকিবের ডেঙ্গু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারণা করা হচ্ছিল জ্বরটা ভাইরাসজনিত। কিন্তু কাল রক্ত পরীক্ষার পর জানা গেল, ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোতে তাই আর তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। প্রচণ্ড জ্বর নিয়ে পরশু রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন সাকিব।
জাতীয় দলের ফিজিও বিভব সিং জানিয়েছেন, ‘রক্ত পরীক্ষার রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে যে এটা ডেঙ্গু জ্বর। আরও পর্যবেক্ষণের জন্য
তাঁকে আপাতত হাসপাতালেই রাখা হবে।’
সাকিবকে বাকি দুই ওয়ানডে আর সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাওয়া যাচ্ছে না ধরে নিয়ে বাকি ম্যাচগুলোর জন্য তাঁর পরিবর্ত হিসেবে নির্বাচকরা দলে নিয়েছেন ইলিয়াস সানিকে।